২৩৯

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো আইনগত সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগের প্রতিবাদ জানানো হচ্ছে।

এ সময় তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল, কিন্তু বর্তমানে বিএনপি সেসব বিষয়ে অবস্থান থেকে সরে এসে টালবাহানা করছে।