১৯৩

কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। বরুড়া, বগুড়া কিংবা দেশের যেকোনো অঞ্চল—সব জায়গায় সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন দেশের পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, তাই উন্নয়ন ও পরিবর্তনে জনগণের অংশগ্রহণ জরুরি।

তারেক রহমান জানান, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার মানুষ এ সুবিধা পাবেন। আগামী বাজেটে এ খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুর সফরে গিয়ে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।