১২৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।

জানা গেছে, একই স্থানে উপজেলা বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও শেখ জাবের আহমেদ জানান, দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জারিকৃত আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।