৮৯

মুগদার মান্ডায় খণ্ডিত মরদেহ রহস্যে চাঞ্চল্যকর মোড়! সৌদি প্রবাসী মুকাররম হত্যার নেপথ্যে প্রেমিকা ও বান্ধবীর জড়িত থাকার অভিযোগ

রাজধানীর মুগদা এলাকার মান্ডায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম বলে শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক ও অর্থ আত্মসাতের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র অনুযায়ী, প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করার পর মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। পরে মরদেহ ৮ টুকরা করে পলিথিনে ভরে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়।

এর আগে রোববার দুপুরে মুগদা থানার মান্ডা এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ৭ টুকরা অবস্থায় পাওয়া গেলেও মাথা উদ্ধার করা যায়নি।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

👉 হত্যাকাণ্ডের নেপথ্যে জট খুলছে ধীরে ধীরে, তদন্তে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য।