১৯২

ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মেঘনা নদীপথে জ্বালানি তেলের একটি বড় চালান দৌলতখানে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে বহিঃনোঙর এলাকায় একটি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ট্রলারে করে ২২ ব্যারেল জ্বালানি তেল নেওয়ার সময় ট্রলারটি আটক করা হয়।

পরবর্তীতে আটক ট্রলারটি উপজেলা লঞ্চঘাটে নেওয়া হয় এবং জব্দকৃত তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে খুচরা বাজারে বিক্রির জন্য হস্তান্তর করা হয়।