৩৬

দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এসব ব্যক্তি সক্রিয় ছিল।

তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশের ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িতদের পাশাপাশি অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যও রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গণগ্রেপ্তারের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।