১২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা ও হাসপাতালসহ জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন স্বাভাবিক নিয়মে দায়িত্ব পালন করবেন।