১০৬

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Rabiul Alam। তিনি বলেন, ঈদযাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না। দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তাই তেলের সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার রাজধানীর Mohakhali Bus Terminal পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসন্ন Eid al-Fitr উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ পরিদর্শন করা হয়।

সড়কমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কমে যাত্রী পরিবহন করছে। শৃঙ্খলা বজায় রেখে একদিকে বাস টার্মিনালে প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছে।