১০৪

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়।

এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে তাকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়। পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলেন, “হাত ধরবেন না, ভদ্রতা শিখুন।”

এদিকে, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় পাঠ শুরু করেছেন। রায় ঘোষণার মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হবে।