১১৫

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে ফিরে তিনি প্রথমেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতাময়ী মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

সরকারি এ সফরে মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দেশে ফিরে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারি কার্যক্রমের নতুন অধ্যায় শুরু করেন।

প্রথম বিদেশ সফর সফল, দেশে ফিরেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে তারেক রহমান