৫৪

খুলনার ডাক্তারপাড়ায় নুরুল কুরআন তাহফিজ একাডেমির এক ৮ বছর বয়সী শিক্ষার্থী ইসমাইলের ওপর অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে শিশুটির বাবার সঙ্গে কথা হয়। তার হাতে ছিল ছেলের জামাকাপড় ও বইপত্র ভর্তি একটি ব্যাগ—যা দেখে মনে হয়েছে তিনি আর ছেলেকে ওই প্রতিষ্ঠানে পড়াবেন না।

কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এত বড় ঘটনার পরও তিনি কোনো অভিযোগ করতে রাজি হননি। তার দাবি, “বিষয়টি মিটমাট হয়ে গেছে।” কারা মিটমাট করেছে জানতে চাইলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানান। এমনকি শিশুটির সঙ্গে কথা বলার সুযোগও দেননি।

❓প্রশ্ন হলো—
এত গুরুতর একটি নির্যাতনের ঘটনা কারা মিটমাট করল?
❓কেন অভিযোগ করতে অনিচ্ছুক শিশুটির পরিবার?
❓কেউ কি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে?

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিশুটির ওপর হওয়া নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন, যাতে সত্য সামনে আসে এবং ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।

#খুলনা #শিশুনির্যাতন #ন্যায়বিচার_চাই #তদন্ত_হোক #বাংলাদেশ #নগর_আলো #নগর_আলো_আপডেট #নগর_আলো