১৪২

কুড়িগ্রাম সদরে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন, টিকাদান ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে স্থানীয় অংশীদারদের অংশগ্রহণে এক সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ২টায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ) প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচসিপি উম্মে কুলছুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, রতন চন্দ্র সরকার, নুর ইসলাম এবং যুব ফোরামের সদস্য রুমিন ফারহানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর খোরশেদুল ইসলাম, রোকন উদ দৌলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন, টিকাদান কর্মসূচি, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।