৩৭

মালয়েশিয়া-এ এক রহস্যময় ঘটনার খবর সামনে এসেছে, যেখানে এক বাংলাদেশি প্রবাসীকে ঘিরে উঠেছে ‘যাদুবিদ্যা’র চাঞ্চল্যকর অভিযোগ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা মো: জব্বার আলি জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। জন্মের পর থেকে তার ছেলে সজল কখনো বাবাকে সামনে থেকে দেখেনি—শুধু ফোনে কথা বলেই বড় হচ্ছিল।

প্রথম কয়েক বছর নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। পরিবার জানায়, একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায় জব্বারের সঙ্গে সব যোগাযোগ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এরই মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। পরিবারের দাবি, মালয়েশিয়ায় গিয়ে জব্বার এক ইন্দোনেশিয়ার নারীর সঙ্গে বসবাস শুরু করেন। স্থানীয় প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া নারীরা নাকি যাদুবিদ্যায় পারদর্শী এবং তার প্রভাবেই জব্বার ধীরে ধীরে নিজের পরিবার থেকে দূরে সরে যান।

স্ত্রী ও সন্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলার পেছনে এই ‘অদৃশ্য প্রভাব’ কাজ করেছে বলেই অভিযোগ তাদের। তবে এই দাবির কোনো প্রমাণ এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

এদিকে বাস্তবতা আরও করুণ—৯ বছরের সজল প্রতিদিন বাবার ছবি বুকে নিয়ে কাঁদে। তার একটাই প্রশ্ন—“আমার বাবা কোথায়?”

এই ঘটনার পর মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যদি কেউ মো: জব্বারের সন্ধান জানেন, তবে দয়া করে এগিয়ে আসুন।

প্রবাস জীবনের আড়ালে কখনো কখনো এমন রহস্য আর বেদনার গল্প লুকিয়ে থাকে, যা শুধু একটি পরিবার নয়—নাড়া দেয় পুরো সমাজকে।