১৮১

ঢাকায় অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক সামরিক বৈঠকের পর বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। বিষয়টি ঘিরে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সিমুলেটর শুধু প্রশিক্ষণ সরঞ্জাম নয়; বরং ভবিষ্যতে যুদ্ধবিমান কেনার সম্ভাব্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ। এর মাধ্যমে বাংলাদেশি পাইলট ও টেকনিক্যাল টিমকে আগাম প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

জানা যায়, ২০২৬ সালের মে মাসে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রথম “এয়ার স্টাফ টকস” অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ।

প্রতিনিধি দল বৈঠকে জেএফ-১৭ ব্লক-৩ যুদ্ধবিমানের সক্ষমতা তুলে ধরে এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এর ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।