১০৫

গ্রেফতারকৃত পলাশ মন্ডল (৪৮) আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে পলাশ মন্ডল ফকরাবাদ এলাকায় তার নিজস্ব মৎস্য ঘেরের বাসায় ওই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধী ওই নারীর কাছে তার পরিবারের সদস্যরা বিষয়টি সম্প্রতি জানার পর রবিবার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা থানায় হাজির হয়ে ধর্ষক পলাশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর পরই এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ধর্ষক পলাশকে তার নিজ বাড়ি থেকে সোমবার (১০ আগস্ট) ভোর রাতে গ্রেফতার করতে সক্ষম হন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।