৪৯

কুমিল্লার দেবিদ্বারে ‘পরকীয়া’ নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের দাইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, পরকীয়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই ওই নারীকে প্রায়ই নির্যাতন করা হতো। ঘটনার দিনও তাঁকে মারধর করা হয় বলে পরিবারের দাবি।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।