৯১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করছেন। মহান আল্লাহ যেন তাঁকে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও শক্তি দান করেন—এমন দোয়া করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণও তাঁর সঙ্গে একাত্ম হয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছে।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর কাঁধ ও পিঠের সমস্যার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে