৭২

পাকিস্তানকে ঘিরে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত “সেনা সংবাদ” অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে—তারা কি ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী আগের চেয়েও কঠোর জবাব দিতে প্রস্তুত থাকবে।

তার এই বক্তব্য ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েন চলমান রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা উভয় পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন।