১৫৬

জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও কারা বিভাগের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল আসাদের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়, যা শনিবার (১৮ এপ্রিল) প্রকাশ্যে আসে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিন-রাত যেকোনো সময় বন্দি পরিবহন, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং বিভিন্ন দাপ্তরিক কাজে কারা বিভাগের যানবাহন সার্বক্ষণিক ব্যবহৃত হয়। একইভাবে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনও সবসময় সচল রাখা জরুরি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।