২১৩

লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সদস্যকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে বুধবার রাতে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি ও ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠনের হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।