২৩৩

শেষ মুহূর্তের কূটনৈতিক অগ্রগতিতে যুদ্ধবিরতির শর্ত মেনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলতে সম্মত হয়েছে ইরান—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দেওয়া শর্ত অনুযায়ী, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হয়েছে এবং এ উদ্যোগ ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে।