২৫৯

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হন এবং আরও ৩ জন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।