১৬

রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত চারজনের মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আর কেউ আহত হননি।