১১

সৌদি আরবের আসির অঞ্চলে গাড়িতে লুকিয়ে রাখা ৪৫ কেজি মাদকদ্রব্য খাতসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, মহাসড়ক নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। একটি গাড়ির ভেতরে লুকানো অবস্থায় খাত উদ্ধার করা হয়। গাড়িটি চালাচ্ছিলেন আটক ব্যক্তিদের একজন।

গ্রেপ্তারের পর দুইজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি জননিরাপত্তা বিভাগ।

সৌদি কর্তৃপক্ষ মাদক চোরাচালান ও বিতরণসংক্রান্ত তথ্য জানাতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৪ নম্বরে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯৯৫ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।