৪২

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক আইনি সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা।

ঢাকা: সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রূহুল কুদ্দুস কাজলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামুদি।

আজ বুধবার (৭ই অক্টোবর ২০২৬) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রূহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনি বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন। জবাবে তিনি দুই দেশের আইনি প্রক্রিয়া ও সহযোগিতার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।