৪১

তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রেখে সুস্থ, সুন্দর ও খেলাধুলামুখী সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলার ২নং আকুবপুর ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “আকুবপুর মাদকবিরোধী টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা।

আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেগা ফাইনালে মুখোমুখি হবে বড় খাইরুলের ‘দুরন্ত ফুটবল একাদশ’ এবং সিয়ামের ‘রবিন্দ্রনাথ ফুটবল একাদশ’। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

উপস্থিত থাকবেন রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিত্বরা

টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ সৈয়দ তৌফিক আহমেদ (মীর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ তোরাপ আলী এবং সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাজী মোঃ আব্দুল খালেক ব্যাপারী। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মুর্শিদ মিয়া।

খেলাটি শুভ উদ্বোধন করবেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্ আলম সরকার এবং সাবেক চেয়ারম্যান আবুল হাসেম।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সোহেল সামাদ এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা। এ ছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিতবৃন্দ

টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক সরকার (মুজিব), সাবেক চেয়ারম্যান মোঃ নোয়াব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম, কুমিল্লা জেলা উত্তর বিএনপির সদস্য মোঃ নাছির উদ্দিন (নয়ন) মাস্টার, মুরাদনগর যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমদ (মীর), কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক ছাত্রদল নেতা মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, মোঃ তারিফুল হক, মোঃ মোমেন মুন্সী এবং সমাজসেবক শ্রী শংকর চন্দ্র পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিচালনা ও আয়োজক কমিটি

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সালাউদ্দিন খান এবং সাবেক সদস্য মোঃ মজিবুর রহমান। মাঠে খেলা পরিচালনার দায়িত্ব পালন করবেন মোঃ ফোরকান মাস্টার, মোঃ ইউনুছ মিয়া, মোঃ মানিক মিয়া, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, মোঃ হেলাল উদ্দিন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট শ্রী মানিক চন্দ্র দাস।

আকুবপুর গ্রামবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট সফল করতে সকল দর্শক ও ক্রীড়ামোদী জনগণকে মাঠে এসে শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।