৭৯

চলতি বছরে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন Israel National Cyber Directorate-এর মহাপরিচালক Yossi Karadi। জার্মান সংবাদপত্র Die Welt-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ৪ হাজার ৮০০টি শত্রুভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, সরকারি সংস্থা, বিভিন্ন পাবলিক সেক্টর এবং ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠান। বিশেষ করে আইন ও হিসাবরক্ষণ সেবাদানকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার কারণে ক্ষতির মুখে পড়েছে।

ইয়োসি কারাদি বলেন, কিছু হ্যাকার গোষ্ঠী অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করছে এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এ হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তার ভাষায়, বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতেও স্থায়ী কোনো যুদ্ধবিরতি নেই।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অবকাঠামোর ওপর চালানো হামলাগুলো প্রতিহত করতে তারা এখন পর্যন্ত সক্ষম হয়েছে। যদিও দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন কিছু বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যভান্ডার হ্যাকারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।