৮৮

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই নতুন করে আলোচনায় এসেছে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী। ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সর্বশেষ পূর্বাভাস বলছে, আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফ্রান্স।

অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনায় সবার ওপরে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা আর্জেন্টিনার ৮৯ দশমিক ২ শতাংশ। এছাড়া কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৭০ দশমিক ৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯ দশমিক ৬ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ, যা টুর্নামেন্টের সব দলের মধ্যে সর্বোচ্চ। ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ।

শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড ৯ দশমিক ৭ শতাংশ এবং ব্রাজিল ৬ দশমিক ৫ শতাংশ নিয়ে।

এছাড়া নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি, কলম্বিয়া, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডকেও সম্ভাব্য চমক দেখানোর সামর্থ্যবান দল হিসেবে বিবেচনা করছে সুপারকম্পিউটার।

তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। পরিসংখ্যান ও গাণিতিক মডেল একদিকে থাকলেও, ৯০ মিনিটের লড়াইয়ে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। এখন দেখার বিষয়, সুপারকম্পিউটারের এই ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হয়।