১০৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাস বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। এই ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বাহরাইনের জাতীয় বিমান সংস্থা Gulf Air।

দূতাবাসের রবিবার (১৫ মার্চ) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি প্রথমে বাহরাইন থেকে Dammam-এ যাবে এবং সেখান থেকে ঢাকা রওনা হবে। দেশে ফেরার আগ্রহী প্রবাসীদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে Gulf Air কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।

প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। এতে বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও অন্তর্ভুক্ত থাকবে।

দূতাবাস জানিয়েছে, যাত্রার সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন। আগ্রহী প্রবাসীদের ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।