৮৮

নিজ বাড়িতে ফেরার পথে ডাকাতদের হামলায় আহত হয়েছেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল হাসান। এ ঘটনায় এক নারীসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস ও অমানবিক হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।

আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন এবং স্বাভাবিক জীবন ও কর্মক্ষেত্রে দ্রুত ফিরিয়ে আনুন—আমিন।

একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান মুরাদনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজাউল করীম যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।