১৪৯

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২ মে) সন্ধ্যায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৩৮) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)-কে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।