৮

রাজধানীর মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন দিক থেকে শ্রমিকেরা মেট্রোস্টেশন এলাকায় জড়ো হন। বিক্ষোভ চলাকালে তাঁদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

মিরপুরে শ্রমিকদের এই বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।