৩৮

যুবদল নেতা কাউসার হত্যা মামলার প্রধান আসামি তৌহিদসহ গ্রেপ্তার ২; জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড, প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করলেন পুলিশ সুপার।

কুমিল্লা: দেশজুড়ে আলোচিত স্কুলছাত্র এশিয়াট শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) চলতি সপ্তাহেই আদালতে দাখিল করা হবে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য একটি রাজনৈতিক সংবাদ সম্মেলনকালে অপ্রতীম হত্যা মামলা বিষয়ে জানতে চাওয়া হলে এসপি জানান, চার্জশিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ সপ্তাহের যেকোনো দিন তা আদালতে জমা দেওয়া হবে।

এদিকে, গত রাতে অনুষ্ঠিত ওই একই সংবাদ সম্মেলনে সদর উপজেলার ছাত্রখিল মডেল মসজিদের বিপরীত পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা কাউসার হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এসপি মো. আনিসুজ্জামান জানান, কাউসার হত্যা মামলায় ইতিমধ্যে প্রধান আসামি তৌহিদ ও তাঁর সহযোগী তানজীরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৭টি মামলা রয়েছে। অন্যদিকে তানজীরের বিরুদ্ধে রয়েছে ১টি মামলা। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে বর্তমানে যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।