৫৮

সাতক্ষীরার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলোতে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং এসব প্রতিষ্ঠানে ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের দুর্বলতা, শিক্ষকসংকট, পাঠদানের পরিবেশসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।