১৭৪

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার এলাকা থেকে আবু কাউসার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আবু কাউসার বিএসআরএম ডিপোতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।