৬৫

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। গত মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেই সময়সীমা শিথিল করা হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট এখন থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রাত থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদকে সামনে রেখে কেনাকাটার চাপ সামাল দিতে এবং ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।