২৩৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

প্রকাশিত সূচি অনুযায়ী,
১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট,
১৪ মে ২৪ মের,
১৫ মে ২৫ মের,
১৬ মে ২৬ মের এবং
১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

অন্যদিকে, ফিরতি যাত্রার জন্য
২১ মে পাওয়া যাবে ৩১ মের টিকিট,
২২ মে ১ জুনের,
২৩ মে ২ জুনের,
২৪ মে ৩ জুনের এবং
২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি যাত্রার জন্য একবারই টিকিট কেনা যাবে। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট ফেরতযোগ্য নয়।

এছাড়া, মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ফিরতি টিকিট ইস্যু শুরু হবে প্রতিদিন সকাল ৮টা থেকে।