২২৬

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দশম দিনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রমও সম্পন্ন হয়েছে। ফলে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

মন্ত্রী আরও জানান, হজ ২০২৭ সালের প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।