১৫২

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন।

এই আর্থিক সম্মানী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।