১৪৯

রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এসেছেন ভ্যানচালক মো. গোলাপ (৪৫)। তাঁর সঙ্গে আছে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবীর। বাবার হাতে একটি প্লাস্টিকের ধানের শীষ আর ছেলের হাতে পতাকা। মাঠের উত্তরের গেট দিয়ে স্রোতের মতো মিছিল ঢুকছে জনসভা মাঠে। প্রতিটি মিছিলকে ধানের শীষ আর পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বাবা-ছেলে। দলে এই ভ্যানচালকের কোনো পদ নেই। তারেক রহমান আসবেন, তাই সকাল থেকে ছেলেকে নিয়ে মনের আনন্দে তিনি এই কাজ করছেন।

রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায়। এর আগে এসেছিলেন দলের সিনিয়র মহাসচিব হয়ে। জনসভার আয়োজন করা হয়েছে রাজশাহী নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। স্থানটি স্থানীয়ভাবে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান হিসেবে পরিচিত। সকাল ১০টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি নির্বাচনী এলাকার মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়ে গেছে।