১৬৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর আবেদন জমা দেওয়ায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন গ্রহণ করেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের রিসিভ কপিতেই বিলম্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সময়সীমা অতিক্রম করায় তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দিলে তা বাতিল বলে গণ্য হয়। ফলে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা আর টিকছে না।