৫২

চট্টগ্রামের আনোয়ারায় টাকার জন্য বঁটি হাতে নিজের মাকে মারধর ও তাড়া করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত তরুণের নাম মো. জাবেদ (১৮)। তিনি ওই এলাকার কালা গাজীর বাড়ির মৃত মো. ইয়াকুবের ছেলে। পরিবারে এক ভাই ও দুই বোনের মধ্যে জাবেদ একমাত্র ছেলে।

ভিডিওতে দেখা যায়, বঁটি হাতে জাবেদ মায়ের কাছে টাকা দাবি করছেন। এ সময় মা আত্মরক্ষার জন্য বঁটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিনি মাকে কয়েকটি চড় মারেন। ভীতসন্ত্রস্ত মা তখন আঞ্চলিক ভাষায় অনুরোধ করে বলেন, “মারিস না, আমি তোকে টাকা দেব।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জাবেদের ১৪ বছর বয়সী ছোট বোন ভিডিওটি ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও জাবেদের মা ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত, বিশেষ করে Free Fire ও PUBG Mobile খেলায় সময় কাটান। গেমের জন্য টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই পরিবারে উত্তেজনাকর আচরণ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছে। মোবাইল গেম আসক্তির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।