১৯৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজ বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জ্বালানি তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং পরবর্তীতে অবৈধ মজুতের বিষয়টি স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।