৩১২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে বিষয়টি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তেহরানের অবস্থান হলো, সাময়িক নয়—স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হলেই কেবল এই সংকটের সমাধান সম্ভব।

ইরান আরও জানিয়েছে, তারা স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিচ্ছে এবং এ বিষয়ে তাদের অবস্থান অনড়।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।