২১১

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজর নামাজের পর শুরু হয়েছে তাবলিগ জামাতের খুরুজের জোড়। এবার এটি মূল ময়দানের পরিবর্তে বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমিত আকারে আয়োজন করা হয়েছে।

ঢাকার আশপাশের খুরুজে অংশগ্রহণকারী সাথীরা ময়দানে উপস্থিত থাকবেন, অন্য জেলার সাথীরা নিজ জেলা মারকাজ থেকে সফরে বের হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক নিষেধাজ্ঞার পর আলোচনার ভিত্তিতে বৃহস্পতিবার অনুমতি দেওয়া হয়। তাবলিগ জামাতের মুরুব্বিরা প্রশাসনের নির্দেশ মেনে কার্যক্রম সীমিত আকারে আয়োজন করেছেন।

এবারের অনুষ্ঠানে প্রায় ৭০ দেশের দুই হাজার বিদেশি মেহমান অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের তিন দিনব্যাপী খুরুজ রোববার দোয়ার মাধ্যমে শেষ হবে।