আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই বিপ্লব পরবর্তী মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের বিচারের লক্ষ্যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।