মোস্তাফিজ ছাড়াই আইপিএলের পরিকল্পনা
বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান [ছবি অমিত দে]
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুম শুরুর আগেই বড় ধাক্কায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর ফলে রেকর্ড দামে দল পাওয়ার পরও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারের। বোর্ডের এই সিদ্ধান্ত কেকেআরের পরিকল্পনায় বড় পরিবর্তন এনে দিয়েছে।
তবে মোস্তাফিজের জায়গায় বিকল্প কোনো খেলোয়াড় দলে নিতে চাইলে কেকেআরকে সেই সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব। বোর্ডের পক্ষ থেকে বদলি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে অনুমতির আশ্বাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু পরিস্থিতির প্রভাবেই বিসিসিআই এমন কঠোর অবস্থান নিয়েছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৪ বাংলাদেশি প্রবাসী