যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বুধবার (৪ নভেম্বর) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল বা নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে দেশটির আধিপত্যবাদী আচরণ বদলে যাবে—এমন প্রত্যাশা করা ভুল।

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার বিষয়ে সতর্ক করে মোজতবা খামেনি বলেন, ওয়াশিংটনকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতা পরিত্যাগ করবে, এমন ধারণাও ঠিক নয়। বরং যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয়তা দেখালে দেশটি আরও আগ্রাসী হয়ে উঠতে পারে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। তাঁর মতে, আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণের সামান্য প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত সাফল্যগুলোকে নষ্ট করে দিতে পারে।

খামেনির বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনী ফলাফল বা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের কারণে ইরানের প্রতি মার্কিন নীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তেহরান মনে করছে না।