শাহেদ শাহরিয়ার ও নূসরাত জাহান অভিনীত নাটকটি আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দা ও ইউটিউব চ্যানেলে একযোগে সম্প্রচারিত হবে।

ঢাকা: ছোট পর্দা ও চলচ্চিত্র অঙ্গনে নিজস্ব নির্মাণশৈলী দিয়ে পরিচিতি গড়ে তোলা তরুণ নির্মাতা মেহেদী হাসান (রাজু)-এর পরিচালিত নাটক ‘ক্ষত’ আজ বৃহস্পতিবার (১৫ই অক্টোবর ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হতে যাচ্ছে। টেলিভিশনে সম্প্রচারের পাশাপাশি নাটকটি ‘NTV Natok’ ইউটিউব চ্যানেলেও দর্শকরা দেখতে পাবেন।

একক এই নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নূসরাত জাহান। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্পিহা, রিকো ডি রোজারিও, জাহাঙ্গীর মুক্তা, বিল্লাল মাহমুদ, হাসান, মারজুল, আমিন ও পরাগ।

পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজও নিজে সম্পন্ন করেছেন মেহেদী হাসান রাজু। গল্পের আবহ ও আবেগ দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলাই তাঁর কাজের প্রধান বৈশিষ্ট্য। এর আগেও তিনি ‘নরপিশাচ’, ‘বাঘের ডেরা’ ও ‘কথার গল্পকথা’-র মতো বেশ কিছু ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকদের নজর কেড়েছেন।

ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সৃজনশীল কাজের ইচ্ছা প্রকাশ করে নির্মাতা রাজু আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় ‘ক্ষত’ উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।