গোয়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ; তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকার প্রয়াণে শোকের ছায়া।

অনলাইন ডেস্ক: ভারতের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। আজ বৃহস্পতিবার (৮ই অক্টোবর ২০২৬) সকালে গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোয়ার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী এই অভিনেতা তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘পরিন্দা’, ‘ওয়াজুদ’, ‘যশোবন্ত’, ‘আব তক ছাপ্পান’ এবং ‘নটসম্রাট’-এর মতো একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি দারুণ খ্যাতি অর্জন করেছিলেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে নানা পাটেকরের। পরবর্তীতে ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘ অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো বাণিজ্যিক ও সমালোচক-ধন্য সিনেমায় অনন্য অভিনয়শৈলী উপহার দেন। পাশাপশি হিট কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’ (২০০৭) ও এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এ ‘উদয় শেঠি’ নামের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সাম্প্রতিক সময়ে ব্লকবাস্টার ‘হাউসফুল ৫’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের নেপথ্যেও নানা পাটেকরের পরিচিতি ছিল। ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সহ একাধিক চলচ্চিত্রে তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন।

কিংবদন্তি এই অভিনেতার আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে তাঁর কোটি অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।